News71.com
 Bangladesh
 20 Jun 17, 07:30 PM
 317           
 0
 20 Jun 17, 07:30 PM

বগুড়ায় দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান।

বগুড়ায় দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান।

নিউজ ডেস্কঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার দেশীয় অস্ত্র তৈরির কারখানা সন্ধান পেয়েছে চতুর্থ আর্মড পুলিশ (এপিবিএন) সদস্যরা। শাজাহানপুর উপজেলার ও শহর লাগোয়া শাকপালায় একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির দুই কারিগর যুবককে গ্রেপ্তার করেছে।মঙ্গলবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে দেশীয় তৈরি ৮টি পাইপগান, ৩ রাউন্ড তাজা গুলি, ৩ রাউন্ড শটগানের কার্তুজ এবং কয়েক রাউন্ড গুলির খোসা এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ড্রিল মেশিনসহ ইলেকট্রিক গ্র্যান্ডিং মেশিন উদ্ধার করেছে।গ্রেপ্তাররা হলো শাজাহজানপুর উপজেলার শাকপালা এলাকার শরিফ উদ্দিনের ছেলে সাজু মিয়া (৩৬) এবং শাজাহান আলীর ছেলে সুলতান মিয়া (১৮)।

অভিযানে নেতৃত্বদানকারী চতুর্থ এপিবিএন’র সহকারী পুলিশ সুপার (এএসপি) ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে শাকপালার শাজাহান আলীর বাসায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় সেখান থেকে আটটি পাইপ গান, তিন রাউন্ড তাজা গুলি, তিন রাউন্ড শটগানের কার্তুজ, পাঁচ রাউন্ড গুলি এবং দুইটি শটগানের গুলির খোসা, একটি ড্রিল মেশিন ও একটি ইলেকট্রিক গ্র্যান্ডিং মেশিন উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে বগুড়ার শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন