News71.com
 Bangladesh
 20 Jun 17, 07:21 PM
 178           
 0
 20 Jun 17, 07:21 PM

সিলেটে জনতার হাতে ৫ ছিনতাইকারী পাকড়াও।।  

সিলেটে জনতার হাতে ৫ ছিনতাইকারী পাকড়াও।।   

নিউজ ডেস্কঃ সিলেটে পাঁচ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আজ আটককৃতদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত ছিনতাইকারীরা হলো- সিলেট সদর উপজেলার টুকেরবাজার জাঙ্গাইল গ্রামের সুজন আলীর ছেলে ফয়সল,সুনামগঞ্জের ধর্মপাশার সেলবরস গ্রামের নারুল আহমদের ছেলে মো. মোস্তফা,পশ্চিমপাড়া গোপাল গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. গণি, বিমানবন্দর এলাকার চাতল গ্রামের আব্দুল মজিদের ছেলে তোফায়েল আহমদ ও নেত্রকোনার বারহাট্টা থানার বাবনীকোনা গ্রামের স্বপন মিয়ার ছেলে মো. বাদল মিয়া।

জানা যায়,মহানগরীর জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁও এলাকায় গতকাল সোমবার রাতে একই থানার পারকুল লামারগাঁও’র আমির হামজা আখলাকের সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনতাইর চেষ্টা করে ছিনতাইকারীরা। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে পাঁচ ছিনতাইকারীকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন