News71.com
 Bangladesh
 19 Jun 17, 11:32 PM
 203           
 0
 19 Jun 17, 11:32 PM

ছাত্রলীগ সেক্রেটারিকে সতর্ক করলেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগ সেক্রেটারিকে সতর্ক করলেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

নিউজ ডেস্কঃ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে শাসালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রীর দেয়া ইফতার অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদককে দেখামাত্রই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে ডেকে জিজ্ঞেস করেন, ‘আবার কী আকাম করে এসেছো।’

উত্তরে জাকির হোসাইন বলেন, ‘আমি কিছু করিনি।’ এতে ওবায়দুল কাদের বলেন, ‘তোমার বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ আছে। ঠিক হয়ে যাও। আমি বুড়ো হয়ে গেছি। এ বয়সে আর ছাত্রলীগের দায়িত্ব নিতে পারব না।’এ সময় জাকির হোসাইন আর কোনো জবাব না দিয়ে জড়সড় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন।এর আগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যৌথসভার আগে ছাত্রলীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘এত প্রটোকল নিয়ে ঘোর কেন? আমরাও এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলাম, তখন আমরা তো এত প্রটোকল নিয়ে ঘুরিনি।’এদিন উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ইশারায় সভাস্থল ত্যাগ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন