News71.com
 Bangladesh
 19 Jun 17, 11:18 PM
 223           
 0
 19 Jun 17, 11:18 PM

ধামরাইয়ে ২৫ জুন রথযাত্রা ও মাসব্যাপী মেলা উৎসব, হিন্দু নেতৃবৃন্দ-পুলিশ মতবিনিময় সভা।।  

ধামরাইয়ে ২৫ জুন রথযাত্রা ও মাসব্যাপী মেলা উৎসব, হিন্দু নেতৃবৃন্দ-পুলিশ মতবিনিময় সভা।।    

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক ও দেশখ্যাত প্রায় চারশত বছরের পুরোনো ধামরাইয়ের যশোমাধবের রথযাত্রা উত্সব ও মেলা শুরু হচ্ছে আগামী ২৫ জুন থেকে। এ উপলক্ষে গত রবিবার সন্ধ্যায় ঢাকা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ধামরাই থানা মিলনায়তনে রথযাত্রা উত্সব ও তার মাসব্যাপী মেলা পালন উপলড়্গে উপজেলা হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ প্রশাসন। এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,স্থানীয় হিন্দু সমপ্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ,কাউন্সিলর,ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় প্রতি বছরের মত এবারো ধামরাইয়ে দেশখ্যাত রথ উত্সব নির্বিঘ্নে পালন করার ব্যাপারে প্রশাসনিক সার্বিক বিষয়ে আলোচনা হয়। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ রিজাউল হক দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিমিয় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। বক্তব্য রাখেন ঢাকার অতিরিক্ত জেলা পুলিশ সুপার আশরাফুল আজীম,সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার খোরশেদ আলম,ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপকচন্দ্র সাহাসহ ধামরাই রথ,মেলা ও মাধব মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন,ধামরাই পৌর যুবলীগের সাভাপতি মো. আমিনুর রহমান,মাধব মন্দির ও রথপরিচালনা পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক দীপক চন্দ্র পাল প্রমূখ।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বলেন,দেশের বৃহত্তম এই রখ উত্সব নির্বিঘ্নে করতে প্রশাসনিক সব ব্যবস্থা গ্রহণ করা হবে। রথের ধর্মীয় আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন করার প্রতিও তিনি জোর পরমর্শ দেন। সাথে রথ মেলা কমিটির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক দল নিয়োগের উপর তিনি জোর দেন। তিনি বলেন,যেহেতু মুসলমানদের ঈদ উত্সব রথের পর পর,তাই যতটুকু সম্ভব রথটানা উত্সব একটু আগেই শেষ করার উপর গুরুত্বারোপ করেন। রথ উত্সব-মেলার পরিবেশ ও আইন শৃঙ্খলার পরিবেশ সুন্দর রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন