News71.com
 Bangladesh
 19 Jun 17, 11:01 PM
 193           
 0
 19 Jun 17, 11:01 PM

চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে অভিযান শুরু

চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে অভিযান শুরু

নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধে চট্টগ্রামে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুর সাড়ে ১২টায় নগরীর দামপাড়া এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। দিনভর বিভিন্ন স্থানে চালানো হয় এ অভিযান।ইশতিয়াক আহমেদ জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। কোনো পরিবহনকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করতে দেয়া হবে না।

কোথাও বেশি ভাড়া নেয়া হচ্ছে কিনা তাও যাচাই করা হচ্ছে। এদিকে ঈদে পণ্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে নগরীর মিমি সুপার মার্কেটে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামাদ সিকদার ও অনুপমা দাশ। সেখানে প্রায় প্রতিটি দোকানে গিয়ে পণ্য মূল্য যাচাই করা হয়। ক্রেতাদের কাছ থেকে যাতে বেশি মূল্য না নেয়া হয় সেজন্য এ মার্কেটে বিক্রেতাদের কঠোরভাবে সতর্ক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন