News71.com
 Bangladesh
 19 Jun 17, 08:07 PM
 255           
 0
 19 Jun 17, 08:07 PM

বিটিসিএলের ৩১০০ টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন।।  

বিটিসিএলের ৩১০০ টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন।।   

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে প্রায় ৩১০০ টেলিফোন বিকল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিটিসিএলের এখতিয়ার বহির্ভূত কারণে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আজ এক তথ্য বিবরণীতে বলা হয়,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ওয়াসা কর্তৃক খিলগাঁও চৌরাস্তা,বনশ্রী,গোড়ান ও নন্দীপাড়া,খিলগাঁও বি-ব্লক, কাকরাইল,শান্তিনগর,ফকিরাপুল,সিদ্বেশ্বরী,মগবাজার ও সায়েদাবাদ এলাকায় উন্নয়নমূলক কাজে রাস্তা খনন করায় বিটিসিএলের ভূগর্ভস্থ ক্যাবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় তিন হাজার একশ’ টেলিফোন বিকল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ওয়াসার ড্রেন নির্মাণ প্রকল্পের কাজে রাস্তা খনন করায় খিলগাঁও চৌরাস্তা এলাকায় ৫০টি,বনশ্রী এলাকায় ৬৫টি,গোড়ান ও নন্দীপাড়া এলাকায় ২১০টি,খিলগাঁও বি-ব্লক এলকায় ১৫০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর ড্রেনেজ নির্মাণ প্রকল্পের কাজে রাস্তা খনন করায় কাকরাইল এলাকায় ৭৬০টি,শান্তিনগর এলাকায় ৬৮০টি,ফকিরাপুল এলাকায় ৪৮০টি সিদ্বেশ্বরী এলাকায় ৩শ’টি,মগবাজার এলাকায় ২৯৫টি এবং সায়েদাবাদ এলাকায় ১২২টি টেলিফোন ও ইন্টারনেট বিকল রয়েছে। সংযোগসমূহ পর্যায়ক্রমে চালু করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন