News71.com
 Bangladesh
 19 Jun 17, 07:23 PM
 262           
 0
 19 Jun 17, 07:23 PM

বাংলাদেশে ভূমিধসে জীবন ও সম্পদহানিতে তুরস্ক সরকারের শোক।।  

বাংলাদেশে ভূমিধসে জীবন ও সম্পদহানিতে তুরস্ক সরকারের শোক।।   

নিউজ ডেস্কঃ তুরস্ক সরকার বাংলাদেশের তিন পার্বত্য জেলায় ভয়াবহ ভূমিধসে বিপুলসংখ্যক লোকের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক শোকবার্তায় বলা হয়,বাংলাদেশে ভূমিধসে ১৩০ জন লোকের প্রাণহানিতে আমরা খুবই দুঃখিত। বার্তায় বলা হয়,ভয়াবহ ভূমিধসে যারা প্রাণ হারিয়েছে তাদের স্বজন এবং বাংলাদেশ সরকারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন