News71.com
 Bangladesh
 19 Jun 17, 07:06 PM
 221           
 0
 19 Jun 17, 07:06 PM

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি নেতা হুমায়ুন কবির আটক।।  

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি নেতা হুমায়ুন কবির আটক।।   

নিউজ ডেস্কঃ নাশকতা মামলায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে মোরেলগঞ্জ এসএম কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম জানান,হুমায়ুন কবির ওরফে কবির হোসেন মোরেলগঞ্জ থানার একটি নাশকতার চেষ্টার মামলা আসামি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলায় অভিযান চলছে। এরই অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন