News71.com
 Bangladesh
 19 Jun 17, 07:05 PM
 269           
 0
 19 Jun 17, 07:05 PM

গত ছয় বছরে ৩১ লাখ বিদেশী পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেছে ।। সংসদে পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন  

গত ছয় বছরে ৩১ লাখ বিদেশী পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেছে ।। সংসদে পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন   

নিউজ ডেস্কঃ গত ছয় বছরে ৩১ লাখ ২২ হাজার ৭৫৬ জন পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। তিনি আরো জানান,বিদেশি সংস্থার সুপারিশের ভিত্তিতে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও উন্নত করা হয়েছে। সরকারি দলের সদস্য শামসুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান,২০১০ সালে পাঁচ লাখ ৩০ হাজার ৬৬৫ জন, ২০১১ সালে পাঁচ লাখ ৯৩ হাজার ৬৭৭ জন, ২০১২ সালে পাঁচ লাখ ৮৮ হাজার ১৯৩ জন,২০১৩ সালে দুই লাখ ৭৭ হাজার ৫৯৬ জন, ২০১৪ সালে চার লাখ ৮৯ হাজার ৫৩১ জন এবং ২০১৫ সালে ছয় লাখ ৪৩ হাজার ৯৪ জন পর্যটক বাংলাদেশে এসেছে। তিনি জানান,বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিদেশি ট্যুর অপারেটর বা পর্যটন বিষয়ক সাংবাদিক বা লেখককে বাংলাদেশে পরিচিতিমূলক ভ্রমণে নিয়ে আসার জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশের ট্যুর অপারেটররা যাতে সম্ভাবনাময় সোর্স দেশগুলোর ট্যুর অপারেটরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পারেন সে লক্ষ্যে বিজনেস টু বিজনেস সভার আয়োজন করা হচ্ছে। এ ছাড়া ডিজিটাল ও অনলাইনের মাধ্যমে বাংলাদেশে ভ্রমণ সংক্রান্ত তথ্য যাতে পর্যটকরা সহজে পেতে পারেন সে লক্ষ্যে ওয়েবসাইট হালনাগাদ করা হচ্ছে।

একই প্রশ্নের জবাবে পর্যটনমন্ত্রী বলেন,দেশি-বিদেশি পর্যটকদের জন্য 'ভিসা অন এরাইভেল'র পরিধি বাড়িয়ে আরো বেশ কয়েকটি দেশকে অন্তর্ভুক্ত করতে সেমিনার আয়োজন করা হচ্ছে। বিটিভি নির্মিত প্রামাণ্য চিত্র ও টিভিসি দেশের পর্যটন বিপণনে বিশেষ ভূমিকা রেখেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে। তিনি আরো জানান,দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ গঠন করা হয়েছে। গত ২০১৬ সালের ২৩ থেকে ২৫ নভেম্বরে কক্সবাজার সফলভাবে পাতা নিউ ফ্রনটিয়ারস ফোরাম ২০১৬'আয়োজন করার ফলে পর্যটন দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতি বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া দেশি-বিদেশি পর্যটকদের নিকট বাংলাদেশের বিভিন্ন পর্যটন আকর্ষণ তুলে ধরতে সম্প্রতি এক্সপ্লোরার অব ট্যুরিজম'নামের একটি ভিডিও চিত্র নির্মাণ ও প্রচার করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন