
নিউজ ডেস্কঃ নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে। সেনবাগ থানার ওসি হানুর অর রশিদ চৌধুরী ও এসআই রোকন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম ইয়ারপুর গ্রামের বটতলা এলাকার ছিদ্দিক হাবিদার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায়।
এ সময় ২টি দেশীয় বন্দুক (এলজি),১১ রাউন্ড বন্দুকের গুলি,৫টি চাপাতি, একটি স্ক্রু ড্রাইভার,একটি সেলাই র্যািন্স,দুইটি কোরাবারি,দুইটি গামছা উদ্ধার করে। আজ সোমবার দুপুরে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ চৌধুরী ও নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।