News71.com
 Bangladesh
 19 Jun 17, 03:38 PM
 228           
 0
 19 Jun 17, 03:38 PM

মাগুরায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু।

মাগুরায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু।

নিউজ ডেস্কঃ মাগুরায় বজ্রপাতে আসাদ শেখ (৫০) ও লন্দি জোয়ারদার (৪০) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে।আসাদ শেখ সদরের মঘি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে এবং লন্দি জোয়ারদার নালিয়ারডাঙ্গি গ্রামের রিপু জোয়ারদারের ছেলে বলে জানা গেছে।আজ সোমবার বেলা ১১টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় প্রায় একই সময়ে আসাদ ও পলন্দি বজ্রপাতে আহত হন। এসময় তাদের মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষিত কুমার পাল তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা দু'জনই কৃষক।এ ব্যাপারে মাগুরা সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান, নিহতের ঘটনায় দু'টি অপমৃত্যুর মামলা হয়েছে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন