News71.com
 Bangladesh
 19 Jun 17, 03:36 PM
 201           
 0
 19 Jun 17, 03:36 PM

কলারোয়ায় গৃহবধূর আত্মহত্যা।

কলারোয়ায় গৃহবধূর আত্মহত্যা।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়ায় আঞ্জুয়ারা আক্তার (২০) এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।আঞ্জুয়ারা আক্তার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের পাটুলিয়া গ্রামের সোহবার হোসেনের স্ত্রী ও যশোর জেলার ঝিকরগাছা থানার বাওশা গ্রামের কাওসার আলী মোড়লের কন্যা। তাদের আট মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

কলারোয়া খোর্দ্দ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসানুজ্জামান ও স্থানীয়রা জানান, নিহত আঞ্জুয়ারা আক্তার সাতক্ষীরা সরকারী কলেজে অনার্সে অধ্যয়নরত। সম্প্রতি তার মা পড়ালেখার বিষয়ে নিরুৎসাহিত করলে মায়ের সাথে তার মনোমালিন্য সৃষ্টি হয়। এ কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন