News71.com
 Bangladesh
 19 Jun 17, 03:22 PM
 236           
 0
 19 Jun 17, 03:22 PM

৩৮তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আগামীকাল।।  

৩৮তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আগামীকাল।।   

নিউজ ডেস্কঃ ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামিকাল মঙ্গলবার প্রকাশ করবে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। এজন্য আগামী মঙ্গলবার কমিশনের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকের পরই ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (বিপিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এর আগে ৩৮তম বিসিএস পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পিএসসি। বিসিএসের অনলাইন আবেদনে এতদিন স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম-রেজাল্টসহ অন্যান্য কিছু তথ্য চাওয়া হলেও এবার থেকে ন্যাশনাল আইডি নম্বর (এনআইডি) চাওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন