
নিউজ ডেস্কঃ রাজধানীর চকবাজারে পশ্চিম ইসলামবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রাখা হয়েছে। নিহতরা হলেন,আমেনা বেগম (৫৫),তার ছেলের বউ শিরিন আক্তার (৩০) এবং আমেনা বেগমের নাতনী আফরিন (৫)। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানিয়েছেন,লাশ মর্গে রাখা হয়েছে।