News71.com
 Bangladesh
 19 Jun 17, 03:06 PM
 249           
 0
 19 Jun 17, 03:06 PM

১০০ বছরেরও ভাগ্য বদলায়নি রাজধানীর কায়েতপাডার অধিবাসীদের । আজও যোগাযোগের একমাত্র বাহন নৌকা.....

১০০ বছরেরও ভাগ্য বদলায়নি রাজধানীর কায়েতপাডার অধিবাসীদের । আজও যোগাযোগের একমাত্র বাহন নৌকা.....

নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁওয়ের কায়েতপাড়া ও তার আশপাশের মানুষ নাগরিক সুবিধা থেকে বন্চিত । গত ১শ বছরে ব্রিটিশ থেকে পাকিস্তান আবার পাকিস্তান থেকে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ হলেও ভাগ্যের চাকা ঘোরেনি এই এলাকার বাসিন্দাদের । রাজধানীতে বসবাস করেও আজও বছরের বেশীরভাগ সময়ে তাদের নৌকায় যাতায়াত করতে হয় । সময়ের সাথে সবকিছুর পরিবর্তন হলেও ভাগ্য বদলায়নি এখানকার অধিবাসীদের । তাই বাস্তবতাকে মেনে নিয়েই তারা চেষ্টা করছেন নিজেদের মানিয়ে নেয়ার।
আর তাই নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি আশপাশের মানুষের চাহিদা মেটানোর জন্য কায়েত পাড়ায় নৌকা শিল্প ও এর বেচাকেনা প্রসিদ্ধ লাভ করেছে ।

ঢাকার নিম্নাঞ্চলের বাসিন্দাদের জন্য প্রতি বৃহস্পতিবার কায়েতপাড়া বাজারে বসে নৌকার হাট। সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে। বৃহস্পতিবার ছাড়াও প্রতিদিন সেখানে নৌকা বেচাকেনা হয়। নৌকার হাটে নৌকা ছাড়া যাওয়ার উপায় নেই। নৌকা কেনার পর নৌকায় করেই সেটি পরিবহন করতে হয়। হাটে যাওয়ার সময় চোখে পড়বে প্রায় প্রতিটি বাড়ির সামনে নৌকা বাঁধা। দূরদূরান্ত থেকে ক্রেতারা এই হাটে আসেন নৌকা কিনতে।কায়েতপাড়া বাজারের নৌকা তৈরির তিন-চারজন কারিগরের সঙ্গে কথা হয় গতকাল। তাঁরা বলেন, ১০০ বছরের বেশি সময় ধরে এখানে নৌকার হাট বসছে। এটিই ঢাকার সবচেয়ে পুরোনো নৌকার হাট।

নৌকার কারিগরেরা জানান, বর্ষা মৌসুমে ঢাকার বিভিন্ন নিচু এলাকা ডুবে হয়ে যায়। সে সময় নৌকাই হয়ে ওঠে সেসব এলাকার বাসিন্দাদের যোগাযোগের প্রধান মাধ্যম। এ ছাড়া অনেকে ঢাকার আশপাশে বাড়ি বানিয়েছেন, কিন্তু এখনো রাস্তা হয়নি। তাঁরাও বর্ষাকালে নৌকার ওপর নির্ভরশীল। আবার নিম্নাঞ্চলের অনেক লোক মাছ ধরার জন্যও নৌকা কেনেন।নৌকা ব্যবসায়ীরা বলেন, কায়েতপাড়া বাজারে মূলত ১৬ থেকে ১৮ ফুটের মাঝারি আকারের নৌকা বেশি তৈরি হয়। এই আকারের প্রতিটি নৌকা তৈরি করতে তিন-চার ঘণ্টা সময় লাগে। প্রতিটি নৌকা বানাতে দুজন কাজ করেন। একজন শ্রমিক একটি নৌকা তৈরিতে পারিশ্রমিক পান ৪০০ টাকা। অনেকে শুধু বর্ষাকালে চার-পাঁচ মাসের জন্য মৌসুমি ব্যবসা করেন।
২০-২৫ জন শ্রমিক কায়েতপাড়া বাজারে নৌকা তৈরির কাজ করেন।

মো. আল আমিন নামের একজন নৌকার কারিগর বলেন, আগে সপ্তাহে হাটে প্রায় দেড় শ নৌকা বিক্রি হতো। এখন বিভিন্ন জায়গা ভরাট করে ফেলায় নৌকার বিক্রি কমেছে।কারিগর ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকা তৈরির জন্য কাঠ আসে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব থেকে। নৌকার মূল কাঠামো তৈরি করা হয় কেরোসিন কাঠ দিয়ে। আর গজারি কাঠ দিয়ে তৈরি করা হয় বইঠা। ১৬ ফুটের একটি নৌকা বানাতে প্রায় আট হাজার টাকা খরচ হয়। ভালো মানের একটি নৌকার দাম পড়ে ১২ থেকে ১৪ হাজার টাকা। বর্ষাকালে প্রতি সপ্তাহে ৫০-৬০টি নৌকা বিক্রি হয়। নৌকা কেনার পর ক্রেতাদের বাজারের ইজারাদারকে প্রতি হাজারে ১০০ টাকা করে দিতে হয়।

মোহাম্মদ আলকাস নামের একজন নৌকা ব্যবসায়ী বলেন, ‘৪০-৫০টি নৌকা বিক্রি করে মাসে ২০-২৫ হাজার টাকা আয় হয়। এখানে অন্য ব্যবসার সুযোগ কম। রাস্তা নাই। দোকান দিলে চলে না। ট্রলার দিয়ে যাতায়াত করা লাগে।’ কায়েতপাড়া হাটের ইজারাদার কাজী গরীব উল্লাহ তিন অর্থবছর ধরে এই হাটের ইজারা নিচ্ছেন। তিনি বলেন, এই নৌকার হাটে বাড্ডা, সাতারকুল, ডেমরা, মুড়াপাড়া ও রূপগঞ্জ থেকে ক্রেতা আসেন। তবে এখন হাট আগের মতো জমে না। আগে নৌকা তৈরির জন্য অনেক শ্রমিক ছিলেন। এখন তাঁরা বিভিন্ন দিকে চলে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন