
নিউজ ডেস্কঃ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে রোববার রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০১৭-২০১৮ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে রূপালী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন ও ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধান। এ সময় অর্থ মন্ত্রণালয় ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।