
নিউজ ডেস্কঃ হাওর অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকসহ বিভিন্ন পেশার জনগণের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড। গত শুক্রবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি দুর্গতদের মাঝে এ অর্থ বিতরণ করেন। এ সময় জনতা ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড এমডি মো. আবদুস সালাম, এফসিএ এবং ব্যাংকের ডিএমডি মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।