News71.com
 Bangladesh
 19 Jun 17, 10:22 AM
 257           
 0
 19 Jun 17, 10:22 AM

কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে সৌদি প্রবাসী খুন।।

কুমিল্লায় দুর্বৃত্তদের হাতে সৌদি প্রবাসী খুন।।

 

নিউজ ডেস্কঃ কুমিল্লায় সুমন মিয়া নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে একই এলাকার কিছু দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মতে,গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার তিতাস উপজেলার বারকাউনিয়া গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সুমন মিয়ার ছোট ভাই ছাত্রলীগ নেতা সাইদুলও মারাত্মক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ছয়জনকে আটকের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন