News71.com
 Bangladesh
 18 Jun 17, 10:15 PM
 227           
 0
 18 Jun 17, 10:15 PM

পাবনায় এক শিশুকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা আটক ১

পাবনায় এক শিশুকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা আটক ১

নিউজ ডেস্কঃ পূর্ব বিরোধের জের ধরে পাবনায় এক শিশুকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে জেলার আমিনপুর থানা এলাকার আহমেদপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুলাল হোসেন নামে এক ব্যাক্তিকে আটক করেছে। নিহত শিশু হাফিজ উদ্দিন (৮) একই গ্রামের রাজমিস্ত্রি রজব আলীর পুত্র।আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা জানিয়েছেন, পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে আলাদিপুর গ্রামের রজব আলীর পুত্র হাফিজকে শনিবার বিকেলে প্রতিবেশী দুলাল হোসেনের পুত্র সেলিম হোসেন কুপিয়ে ও শাসরোধ করে হত্যা করে। পরে নিজ ঘরে শিশুটির লাশ পুঁতে রাখে।

পরে শনিবার দিবাগত রাত ২ টার দিকে সেলিমের পিতা দুলাল হোসেন লাশটি গুম করার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে লাশ গুমের সত্যতা পায়। তারা দুলাল হোসেনকে হাতে -নাতে ধরে ফেলে এবং মারপিট করে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে এবং দুলালকে লাশ গুম করার অপরাধে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঘটনার মূল হোতা দুলাল হোসেনের পুত্র সেলিম হোসেন ঘটনার পর পরই আত্মগোপন করে বলে ওসি জানান । ওসি আরো জানান, এই ঘটনায় অন্য আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আত্মগোপনে থাকা সেলিম হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন