News71.com
 Bangladesh
 18 Jun 17, 08:53 PM
 235           
 0
 18 Jun 17, 08:53 PM

কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর ত্রাণ ও চিকিৎসা প্রদান।

কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর ত্রাণ ও চিকিৎসা প্রদান।

নিউজ ডেস্কঃ কাপ্তাই পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ এবং আশ্রয়কেন্দ্রের পরিবারের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির পক্ষ হতে গত দু’দিন যাবত ব্যাঙছড়ি, চিৎমরম, শিলছড়ি, চন্দ্রঘোনা, রাইখালীসহ বিভিন্ন এলাকায় জরুরী ভাবে ত্রান সামগ্রী বিতরণ এবং অসুস্থ রোগীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। প্রায় ৫শ’ পরিবারের মধ্যে চাল, ডাল, পিয়াজ, তৈল, মোমবাতি, দিয়াশলাইসহ বিভিন্ন সামগ্রী গতকাল (শনিবার) বিতারণ করেন বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির কমডোর এম মাহ্বুব-উল ইসলাম(এনডি), বিএসপি, এনডিসি, পিএসসি, বিএন।

এ সময় নৌ কমান্ডার হুমায়ন কবির, লেঃ কমান্ডার আসাদুজ্জামান, লেঃ কমান্ডার শরীফুল ইসলমা, কাপ্তাই নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মাদ নুর, ইউপি চেয়ারম্যান, মেয়রসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন এলাকায় অসুস্থ ক্ষতিগ্রস্তদের ক্যাম্প করে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন