News71.com
 Bangladesh
 18 Jun 17, 08:34 PM
 182           
 0
 18 Jun 17, 08:34 PM

বিএনপির মহাসচিব মির্জা ফকরুলের উপর হামলার প্রতিবাদে কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি।

বিএনপির মহাসচিব মির্জা ফকরুলের উপর হামলার প্রতিবাদে কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি।

নিউজ ডেস্কঃ প্রাকৃতিক দূর্যোগগ্রস্থ রাঙামাটি পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ রোববার দুপুরে কুমিল্লার কান্দিরপাড়ে দলের জেলা কার্যালয় থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, এই হামলা গণতন্ত্রের প্রতি অশনি সংকেত। পার্বত্য জেলায় পাহাড় ধসে সরকারের ব্যর্থতা বিরোধী দলের নেতৃবৃন্দ সরেজমিনে যেন না দেখতে পারে, সেজন্য বিএনপি মহাসচিবসহ নেতৃবৃন্দের ওপর এই জঘন্যতম হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, এই ঘটনার প্রতিবাদে সোমবার সারাদেশে জেলা ও মহানগর এবং ঢাকার সকল থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।রিজভী বলেন, এই হামলা সরকারের একতরফা নির্বাচন করার ইঙ্গিত বহন করে। তারা চায় না সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন। সেজন্য ক্ষমতাসীন দলের ক্যাডারা বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিবের গাড়ি বহরে হামলা চালিয়েছে।স্থানীয় আদালতে হাজিরা দেয়ার পর ঘটনার তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানাতে এবং কর্মসূচি ঘোষণা করতে রিজভী জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, অধ্যাপক আমিনুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, অ্যাডভোকেট এসএম বকর প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন