News71.com
 Bangladesh
 18 Jun 17, 07:22 PM
 219           
 0
 18 Jun 17, 07:22 PM

রাঙামাটিতে পণ্য পরিবহনে সুবিধা দেবে প্রশাসন।।  

রাঙামাটিতে পণ্য পরিবহনে সুবিধা দেবে প্রশাসন।।   

নিউজ ডেস্কঃ রাঙামাটির খাদ্য ও জ্বালানি সংকট উত্তরণে ব্যবসায়ীদের পরিবহণ সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে বিভাগীয় প্রশাসন। আজ রবিবার পাহাড় ধস ও আকস্মিক বন্যার পর পণ্য সরবরাহ ও বাজার ব্যবস্থা সচল এবং দুর্যোগ প্রশমনে করণীয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে জরুরী বৈঠকে এ ঘোষণা দেন বিভাগীয় কমিশনার রুহুল আমিন। কমিশনার রুহুল আমিন বলেন,রাঙামাটিতে যে সংকট চলছে তা কাটিয়ে উঠতে নৌ-বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। চট্টগ্রাম থেকে যে সব ব্যবসায়ী রাঙামাটিতে খাদ্য পণ্য নিয়ে যাবে তাদের নিরাপদে পৌঁছে দেয়া হবে। তাদের পরিবহন সুবিধা দেয়া হবে।

বিভাগীয় কমিশনার আরো বলেন,পাহাড় ধস ও আকস্মিক বন্যা দেখা দেয়ায় অনেক প্রাণহানী হয়েছে। দুর্যোগ কাটিয়ে উঠলেও এখনো রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে ওই জায়গায় খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে কিছু কিছু ব্যবসায়ীর মজুদ থাকলেও তারা নানা অজুহাত দেখিয়ে দাম বাড়িয়ে নিচ্ছে। কারো বিরুদ্ধে অহেতুক দাম বাড়ানোর অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জর সাহা,সারোয়ার জাহান,জেলা প্রশাসক জিল্লুর রহমান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন