News71.com
 Bangladesh
 18 Jun 17, 06:34 PM
 195           
 0
 18 Jun 17, 06:34 PM

২২-২৫ জুন পোশাকশ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার নির্দেশ।

২২-২৫ জুন পোশাকশ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার নির্দেশ।

নিউজ ডেস্কঃ মহাসড়কে যানজট এড়াতে তৈরি পোশাকশিল্প কারখানার শ্রমিকদের ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত পর্যায়ক্রমে ছুটি দিতে মালিকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ছুটির আগেই পোশাকশ্রমিকদের বেতন-ভাতাসহ যাবতীয় পাওনা পরিশোধ করারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী। আর এসব বিষয়ে একমত হয়েছেন মালিকপক্ষ।এ ছাড়া ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকবেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন