News71.com
 Bangladesh
 18 Jun 17, 06:14 PM
 185           
 0
 18 Jun 17, 06:14 PM

আওয়ামী ওলামা লীগ সভাপতি ইলিয়াছ হোসাইন বিন হেলালী আর নেই।।  

আওয়ামী ওলামা লীগ সভাপতি ইলিয়াছ হোসাইন বিন হেলালী আর নেই।।   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ইলিয়াছ হোসাইন বিন হেলালী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল ৮টায় রাজধানীর শনিরআখড়ার একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। বাদ জোহর ডেমরার সারুলিয়ার গরুরহাট মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজায় ওলামা লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল্লামা ইলিয়াছ হোসাইন বিন হেলালী বায়তুল মোকারমের সামনে জঙ্গী হামলার শিকার হন। এরপর থেকেই তিনি অসুস্থ ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন