News71.com
 Bangladesh
 18 Jun 17, 05:47 PM
 219           
 0
 18 Jun 17, 05:47 PM

ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলি বন্দরে আমদানি-রপ্তানি পাঁচদিন বন্ধ।।  

ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলি বন্দরে আমদানি-রপ্তানি পাঁচদিন বন্ধ।।   

নিউজ ডেস্কঃ ঈদ-উল-ফিতর উপলক্ষে পাঁচ দিন দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি সংক্রান্ত কর্যক্রম বন্ধ থাকবে। হিলি স্থলবন্দরের ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্ট এসোসিয়েশনের (সিএন্ডএফ) পক্ষ থেকে জানানো হয়েছে,আগামী ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কাজ সকল প্রকার আমদানি-রপ্তানি কর্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ব্যাপারে সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান,ঈদ উপলক্ষে স্থলবন্দরে আমদানি-রপ্তানি সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৮ জুন থেকে বন্দরের কার্যক্রম যথরীতি শুরু হবে। তবে বন্দরে বৈধ পাসপোর্ট ও ভিসায় ইমিগ্রেশন কার্যক্রম যথারীতি চলবে বলে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন