News71.com
 Bangladesh
 18 Jun 17, 05:46 PM
 201           
 0
 18 Jun 17, 05:46 PM

প্রায় আড়াই বছর পর চেয়ারে বসলেন গাজীপুরের মেয়র এমএ মান্নান।।  

প্রায় আড়াই বছর পর চেয়ারে বসলেন গাজীপুরের মেয়র এমএ মান্নান।।   

নিউজ ডেস্কঃ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান ২৮ মাস পর সর্বোচ্চ আদালতের নির্দেশে মেয়রের চেয়ারে বসেছেন। আজ রবিবার দুপুর ১টার দিকে অধ্যাপক এমএ মান্নান গাজীপুর আদালতে হাজিরা শেষে নগর ভবনে গিয়ে নিজ দপ্তরের চেয়ারে আসন গ্রহণ করেন। এর আগে অধ্যাপক এমএ মান্নান নগর ভবনে আসবেন এমন খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিএনপিপন্থী কাউন্সিলররা সিটি কর্পোরেশনের সামনে এসে উপস্থিত হন। দুপুরে নগর ভবনের প্রধান ফটকের সামনে তিনি কালো মাইক্রোবাস থেকে নামার পর দলীয় নেতাকর্মী,কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের কর্মচারীরা তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানান।

যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র এমএ মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এরপর একে একে তার বিরুদ্ধে সব মিলিয়ে ৩০টি মামলা করা হলেও সব মামলায় তিনি জামিন লাভ করেন। মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন