News71.com
 Bangladesh
 18 Jun 17, 03:25 PM
 202           
 0
 18 Jun 17, 03:25 PM

দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।।    

দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।।      

নিউজ ডেস্কঃ আজ রবিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,ময়মনসিংহ,ঢাকা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর,রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে,বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়,লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যস্ত বিস্তৃত।মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রবিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১২ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন