News71.com
 Bangladesh
 18 Jun 17, 03:21 PM
 218           
 0
 18 Jun 17, 03:21 PM

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার ভোরে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকাগামী একটি ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় ওই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি ট্রাক পেছন দিক থেকে বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, নিহত ওই বাইসাইকেল আরোহীর বয়স আনুমানিক ৫৫ বছর। মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানতে চেষ্টা চলছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলে চালক ও সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এদিকে মানিকগঞ্জের একই উপজেলায় ট্রাকের চাপায় অজ্ঞাতপরিচয় আরো এক হেলপার নিহত হয়েছেন। রোববার ভোর ৬টার দিকে ঢাকা-পাটুরিয়া সংযোগ সড়কের শিবালয় উপজেলার আড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে উপজেলার আড়পাড়া মেগাফিড কোম্পানির সামনে থেমে থাকা একটি ট্রাককে ঢাকাগামী অপর আরেকটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় থেমে থাকা ট্রাকটির হেলপার ওই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যান।

ওই পুলিশ কর্মকর্তা জানান, নিহতের বয়স আনুমানিক ২২ বছর। মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় জানতে চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন