
নিউজ ডেস্কঃ শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘বিএনপি একটি নির্বাচন মুখি দল। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। জনগণকে ভোট কেন্দ্রে যাওয়া নিশ্চিত করতে হবে। তত্ত্বাবধায়ক না হোক যে কোন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি। শেখ হাসিনা সরকারের অধীনে নয়।’শনিবার সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জের কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকা জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘নির্বাচনের মাঠে সকল দলের সমান সুযোগ না থাকলে সেখানে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়। তাই জনগণের ভোটাধিকার অর্জনে বিএনপি রাজপথে আন্দোলন ও গণসমর্থন আদায়ে কাজ করছে।