
নিউজ ডেস্ক : আজ শনিবার জাগপার ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ।সরকারের ব্যর্থতায় ক্ষমতাসীন দলের ‘নৌকা ডুবে গেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।তিনি বলেছেন, 'যে নৌকা ডুবে গেছে, সেই নৌকাকে হাজার লোক দিয়েও টেনে তুলতে পারবে না।'খালেদা জিয়া বলেন, 'একাদশ সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।'শনিবার রাজধানীর গুলশানের ইমানুয়েল সেন্টারে ২০ দলীয় জোটের শরীক জাতীয় গণতান্ত্রিক পাটির (জাগপা) প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধানের স্মরণে এক ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।