News71.com
 Bangladesh
 17 Jun 17, 09:44 PM
 256           
 0
 17 Jun 17, 09:44 PM

শিবগঞ্জে জামিনপ্রাপ্ত ব্যক্তির বাড়িতে ককটেল বিস্ফোরণ, আটক ৩

শিবগঞ্জে জামিনপ্রাপ্ত ব্যক্তির বাড়িতে ককটেল বিস্ফোরণ, আটক ৩

নিউজ ডেস্কঃ সন্ত্রাস জনপদ নামে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পৌরসভাধীন মরদানা গ্রামে হত্যা মামলার সদ্য জামিন প্রাপ্ত আসামীর বাড়িতে ককটেল বিস্ফোরনে বাড়ির টিনের চাল উড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তিনজনকে আটক করেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মরদনা গ্রামের বাবুনপাড়ায় আলী সাহেবের বাড়িতে কাঠের বাক্সে রক্ষিত ককটেল বিস্ফোরণ ঘটে। ফলে তার বাড়ির দুটি কক্ষের টিনের চালা উড়ে গিয়ে গাছে বাধে এবং ইটের দেয়াল ভেঙ্গে পড়ে।
এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।ঘটনার পর আশপাশের সব পুরুষ বাড়ি থেকে পালিয়েছে। বর্তমানে ওই গ্রামে একদল পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

এ ব্যাপারে সদর ও শিবগঞ্জ সার্কেলের সিনিয়ির সহকারী পুলিশ সুপর ওয়ারেছ আলী মিঞা জানান ককটেল বিস্ফোরণের ঘটনার সংবাদ পাওয়া মাত্র শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব, ওসি (তদন্ত) মুন্সি আব্দুল কুদ্দস সহ পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদশন করেছে। আটককৃতরা হলো আবদুল কাদিরের ছেলে জেনারুল (৩৫), আমজাদের ছেলে সাইদুর (৪৩) ও নেস মোহাম্মদের স্ত্রী এমেলিকে (৬০)। তিনি আরো জানান, যে বাড়িতে ঘটনা সে বাড়ির সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, আলী সাহেব মাত্র ১০ দিন আগে একই এলাকার জান্নাতি হত্যা মামলার আসামি হিসেবে জামিন পেয়ে বাড়ি আসেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন