News71.com
 Bangladesh
 17 Jun 17, 09:14 PM
 248           
 0
 17 Jun 17, 09:14 PM

গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ৭৬

গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ৭৬

নিউজ ডেস্কঃগাজীপুরের টঙ্গী ও কোনাবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৬ জন নারী-পুরুষকে আটক করেছে জয়দেবপুর ও টঙ্গী থানা পুলিশ। গাজীপুরে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ইন্সপেক্টর মোমিনুল ইসলাম জানান, গাজীপুরে বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন খবরের ভিত্তিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী এলাকায় হলিডে, বন্ধন ও লতিফ আবাসিক হোটেল এবং কোনাবাড়ি এলাকায় অতিথি, ড্রিম ল্যান্ড, রোজগার্ডেনসহ বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।

তিনি জানান, অভিযানে ওই সব আবাসিক হোটেল থেকে ৪০ জন পুরুষ ও ৩৬ জন নারীকে আটক করা হয়। পরে আটককৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুটি আবাসিক হোটেলে গাজীপুরের জেলা প্রশাসন আনসার নিয়ে অভিযান চালিয়ে ৬৭ নারী-পুরুষকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন