
নিউজ ডেস্ক : চট্টগ্রামের বৃহত্তম উড়াল সড়ক ‘আখতারুজ্জামান ফ্লাইওভার’ যানবাহন চলাচলের জন্য দ্বার খুলে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত ৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্য ও ৫৪ ফুট প্রস্থের ফ্লাইওভারটির একপাশ খুলে দেওয়া হয়।ঈদের পর যান চলাচলের জন্য পুরোপুরিভাবে উন্মুক্ত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করার কথা রয়েছে।