
নিউজ ডেস্ক : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় এক হাজার ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযানকালে পুলিশের ওপর হামলা চালালে উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম, আরিফ হোসেন, তরিকুল ও মাসুম আহত হন।
আটককৃতরা হলো, মো. আজাদ, নেছার উদ্দিন তার স্ত্রী হাসিনা বেগম, কালু মিয়া, শাকিল আহম্মেদ ও ফিরোজ ওরফে কালা ফিরোজ। তাদের বাড়ি পাথরঘাটা পৌরসভা, কালমেঘার কুপদোন ও আমড়াতলা গ্রামে।শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নর আমড়াতলা ও কুপদোন গ্রামে পাথরঘাটা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।