News71.com
 Bangladesh
 17 Jun 17, 10:55 AM
 272           
 0
 17 Jun 17, 10:55 AM

হবিগঞ্জের বাহুবলে মাকে গলা টিপে হত্যা

হবিগঞ্জের বাহুবলে মাকে গলা টিপে হত্যা


নিউজ ডেস্কঃ হবিগঞ্জের বাহুবলে পারিবারিক কলহের জের ধরে নিজের মাকে গলা টিপে হত্যা করেছে এক পাষণ্ড ছেলে। এ ঘটনায় ছেলে টেনু মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিমুলিয়াম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন (৫৯) ওই গ্রামের মৃত আনছার উদ্দিনের স্ত্রী।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন