News71.com
 Bangladesh
 17 Jun 17, 10:54 AM
 271           
 0
 17 Jun 17, 10:54 AM

পঞ্চগড়-ঢাকা আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ

পঞ্চগড়-ঢাকা আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্কঃ পঞ্চগড়-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর বদলে দুটি শাটল ট্রেন শনিবার উদ্বোধন করবেন রেল মন্ত্রী মুজিবুল হক। এদিকে শাটল ট্রেন চালুর প্রতিবাদে মন্ত্রীর অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যেই ট্রেন মার্চ ও বিক্ষোভ করেছে ঠাকুরগাঁও ও পঞ্চগড় নাগরিক অধিকার কমিটি। আন্তঃনগর ট্রেন চালুর বদলে শাটন ট্রেন চালুর সিদ্ধান্তে পঞ্চগড়ের ক্ষুব্ধ জনতাও যোগ দেয় এই কর্মসূচিতে। শুক্রবার দুপুরে পঞ্চগড় রেল স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এসময় মন্ত্রীর আগমনের জন্য মঞ্চ তৈরির কাজ চলছিল । রেলওয়ে সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকা গামী যাত্রীরা শাটল ট্রেনে করে দিনাজপুর গিয়ে দ্রুতযান এবং একতা এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা যেতে এবং আসতে পারবেন। এদিকে এই দুটি ট্রেনের টিকেট পঞ্চগড় এবং ঠাকুর গাঁওয়ে পাওয়া যাবে। তবে তা অত্যন্ত সীমীত। ঠাকুরগাঁওয়ে ২০টি , পঞ্চগড়ে দ্রুতযানের জন্য ২০টি, এবং একতা এক্সপ্রেসের জন্য মাত্র ৩৫ টি টিকেট বরাদ্দ রাখা হয়েছে। এর প্রতিবাদে আজ ঠাকুরগাঁও-পঞ্চগড় নাগরিক কমিটি যৌথ উদ্যোগে ট্রেন মার্চ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বক্তারা শাটল ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার পর নির্মিত এই রেললাইনে একটি মাত্র লোকাল ট্রেন যাতায়াত করতো। সম্প্রতি ৯৮২ কোটি টাকা ব্যয় করে রেল লাইনের আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হয়েছে। এই রেলে একটি ডেমো ও একটি লোকাল ট্রেন চালু হয়েছে। দীর্ঘদিন ধরে পঞ্চগড় থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর কথা থাকলেও তা আজও বাস্তবায়ন করা হয়নি। এমনকি প্রধানমন্ত্রী নিজেও পঞ্চগড়-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দিয়েছিলেন। পঞ্চগড়-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর বদলে রেল মন্ত্রণালয় দুটি শাটল ট্রেন চালুর সিন্ধান্ত নিয়ে পঞ্চগড়ের মানুষের সাথে উপহাস করেছে। অবিলম্বে পঞ্চগড়-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু করা না হলে পঞ্চগড়ের মানুষ দলমত নির্বিশেষে কঠোর আন্দোলন গড়ে তুলবে বলেও নেতারা হুশিয়ারি দেন। এ সময় পঞ্চগড় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার, উদীচী শিল্প গোষ্ঠির সভাপতি শফিকুল ইসলাম, ঠাকুরগাঁও নাগরিক অধিকার কমিটির আহ্বায়ক আতাউর রহমান রানাসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন