
নিউজ ডেস্কঃ দুর্নীতির অভিযোগে দাউদকান্দি টোলপ্লাজার টোল এবং ওজন স্কেলে দায়িত্বরত টোল আদায়কারী প্রতিষ্ঠান সিএনএফ এর কর্মকর্তা মেজর (অব.) জিয়াউর রহমান জিয়া এবং তার লোকজনকে শাসালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা অনলাইন ওয়েববেইজড এক্সেল লোড ওয়েভিং স্কেল সিস্টেম বর্ধিতকরণ প্রকল্পের উদ্বোধনের সময় এই ঘটনা ঘটে।