
নিউজ ডেস্কঃ পাবনা পৌর জামায়াতের সেক্রেটারি একরামুল হককে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে পাবনা কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।