News71.com
 Bangladesh
 16 Jun 17, 02:06 PM
 294           
 0
 16 Jun 17, 02:06 PM

বাংলাদেশের সঙ্গে নৌ পরিবহনে নিরাপত্তা বাড়াতে সাগরে রাডার বসাচ্ছে ভারত

বাংলাদেশের সঙ্গে নৌ পরিবহনে নিরাপত্তা বাড়াতে সাগরে রাডার বসাচ্ছে ভারত

নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে 'নৌ পরিবহন' ব্যবস্থা বাড়ানোর উদ্যোগের প্রেক্ষিতে সাগরে নিরাপত্তা ও নজরদারি বাড়াচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, বাড়তি নজরদারির জন্য নতুন রাডার স্টেশন বসানো হচ্ছে। টহল জোরদার করতে আনা হচ্ছে নতুন জাহাজ।গতকাল বৃহস্পতিবার দৈনিকটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে নৌ সীমান্তে সুন্দরবন অংশে বেশ ‘ফাঁকফোকর’ রয়েছে। কিন্তু সেসব বন্ধ করে এই সীমান্ত দিয়েই বাণিজ্যের নতুন পথ বের করতে চাইছে ভারত। তারা এই পথে পণ্যবাহী জাহাজের চলাচল আরও বাড়াতে চান।

উপকূলরক্ষী বাহিনী সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বঙ্গোপসাগরের নিরাপত্তা ও বাণিজ্যের উপরে জোর দিচ্ছে ভারত। এছাড়াও মিয়ানমার সীমান্তেও নজরদারি বাড়ানো হচ্ছে। ভারত সীমান্ত ঘেঁষে চারলেন সড়ক করছে যে প্রকল্পের নাম দেয়া হয়েছে 'ভারতমালা'। একইভাবে সাগরেও নিয়েছে 'সাগরমালা' প্রকল্প। এ প্রকল্পে সাগরে বিদ্যমান ভারতীয় দ্বীপগুলোতে নতুন নতুন বন্দর গড়ে তোলার কথা ভাবছে ভারত। সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গেও বাড়াতে চাইছে নৌ পরিবহন ব্যবস্থা। এছাড়াও ভারতের দ্বীপরাজ্য আন্দামানের নিরাপত্তাও বাড়াচ্ছে তারা।

জানা গেছে, সাগরে নিরাপত্তা জোরদার করতে উপকূলরক্ষী বাহিনীতে একজন সহকারী মহাপরিচালকের পদ সৃষ্টি করা হয়েছে। এ পদের প্রথম কর্মকর্তা কে সি পাণ্ডে। দায়িত্ব নেয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ করতে গেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন