
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় মোরা, এরপর এল নিম্নচাপ। এর প্রভাবে জুন মাসের প্রথম থেকে বৃষ্টি হয়েছিল। এখন দাপট দেখাতে শুরু করেছে মৌসুমি বায়ু। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এটি। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এই প্রবণতা আরও তিন দিন থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ জন্য খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টি হতে পারে।