News71.com
 Bangladesh
 16 Jun 17, 12:13 PM
 233           
 0
 16 Jun 17, 12:13 PM

আশাশুনিতে বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

আশাশুনিতে বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্কঃসাতক্ষীরার আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ টুম্পা খাতুনের মৃত্যু হয়েছে। ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম জানান, গত শনিবার (১০ জুন) ভোরে সাহরি করতে উঠে তার স্ত্রী টুম্পা খাতুন তরকারি গরম করতে গেলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন। এতে টুম্পার শরীরের ৭০ শতাংশ ঝলসে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ডাক্তারের পরামর্শে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় টুম্পার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন