News71.com
 Bangladesh
 16 Jun 17, 12:13 PM
 248           
 0
 16 Jun 17, 12:13 PM

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০২৫ জন লোক নিয়োগের প্রক্রিয়া শুরু

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০২৫ জন লোক নিয়োগের প্রক্রিয়া শুরু

নিউজ ডেস্কঃ আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে l আলোপাঁচ পদে ১ হাজার ২৫ জন লোক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এতে অফিস সহায়ক পদে ৮৬৮ জন, ডেসপাস রাইডার পদে ১ জন, নিরাপত্তা প্রহরী পদে ৭৬ জন, মালি পদে ৩৯ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ৪১ জনকে নিয়োগ করা হবে। পদগুলোতে আবেদন করতে হলে আবেদনকারীকে ৪ জুন বেলা ৩টা থেকে ২৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। তবে এই নিয়োগে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এসব পদে আবেদনের জন্য প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। শুধু পরিচ্ছন্নতাকর্মী পদের প্রার্থীরা পঞ্চম শ্রেণি পাস অথবা মেথর সম্প্রদায়ের সদস্য হলে আবেদন করতে পারবেন। সব পদের প্রার্থীদের বয়স ০১-০৬-২০১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। শুধু মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত প্রযোজ্য হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন