News71.com
 Bangladesh
 16 Jun 17, 11:49 AM
 239           
 0
 16 Jun 17, 11:49 AM

মাতুয়াইলে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

মাতুয়াইলে বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

নিউজ ডেস্কঃ দুর্ঘটনারাজধানীর মাতুয়াইলে একটি বাস উল্টে গিয়ে দুজন মারা গেছেন। আহত হয়েছেন দুজন। আজ শুক্রবার ভোর ছয়টার দিকে মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম রোডে সাদ্দাম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী দুর্ঘটনাকবলিত বাসটি একুশে পরিবহনের।নিহত দুজন হলেন পান্থ (২৭) ও পপি (৫)। আজ সকালে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কালাম সাংবাদিকদের জানান, বৃষ্টির মধ্যে একুশে পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। চারজনকে আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এসআই জানান, বাসের চালক পলাতক। বাসটিকে রেকার দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন