News71.com
 Bangladesh
 16 Jun 17, 12:19 AM
 265           
 0
 16 Jun 17, 12:19 AM

সিরাজগঞ্জ শহরে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করল ঐ বিদ্যালয়ের নৈশ প্রহরী

সিরাজগঞ্জ শহরে প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করল ঐ বিদ্যালয়ের নৈশ প্রহরী

নিউজ ডেস্কঃসিরাজগঞ্জের কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলের নৈশ প্রহরী ধর্ষণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতা স্কুল ছাত্রীর মা বাদী হয়ে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে এ ব্যপারে মামলা করেন। মামলায় কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী শ্যামল মিয়াকে আসামি করা হয়েছে।সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে পেশকার শুকুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত ওই স্কুলছাত্রীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি এজাহারভুক্ত করতে কাজিপুর থানাকে নির্দেশ প্রদান করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ১ জুন দুপুর ১২টার দিকে কাজিপুর পৌর এলাকার ৪৬নং কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (আরডি) নৈশ প্রহরী শ্যামল মিয়া ওই স্কুল ছাত্রীকে তার মায়ের কাছ থেকে মিথ্যা অজুহাতে বিদ্যালয়ে এনে স্কুলের অফিস কক্ষে যৌন নির্যাতন করে।কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে। কারণ জিজ্ঞাসা করলে সে বলে স্কুলের নৈশ প্রহরী শ্যামল মিয়া তাকে ব্যাথা দিয়েছে।
বিষয়টি ধামাচাপা দিতে এলাকার মাতবররা চেষ্টা চালায় এবং কাজিপুর থানা পুলিশ মামলাটি গ্রহণ না করায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন