
নিউজ ডেস্কঃ ডিজিটাল বাংলাদেশের রূপকল্পে দেশেই আর্ন্তাতিক ব্র্যান্ডের প্রযুক্তি পণ্য তৈরির প্রতিশ্রুতি ছিল বর্তমান সরকারের। সেই স্বপ্ন সত্যিই হলো বৃহস্পতিবার।দেশেই বিশ্বমানের স্যামসাং পণ্য তৈরির প্রথম কারখানা যাত্রা শুরু করল নরসিংদীতে। দেশীয় প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্সের সঙ্গে যৌথভাবে স্যামসাং স্থাপন করেছে এ কারখানা।বৃহস্পতিবার এর উৎপাদন প্লান্টের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রায় ১৬ একর জায়গায় অবস্থিত এ কারখানায় তিন হাজারের বেশী কর্মসংস্থান হবে। আগামী বছরের মে মাস থেকেই এ কারখানায় নিয়মিত উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন উদ্যেক্তারা।
স্যামসাং এর এই কারখানায় বাংলাদেশের জন্য সাশ্রয়ী মূল্যের হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনের মধ্য দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডকে বাংলাদেশে বিনিয়োগ করতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে। ৭ লাখ ৫০ হাজার স্কয়ার ফুটের এই ম্যানুফেকচারিং প্ল্যান্টে রেফ্রিজারেটর, এসি,মাইক্রোওয়েভওভেন, টিভি এবংওয়াশিং মেশিনপ্রস্তুত করা হবে। এই কার্যক্রমটি এ বছর বাংলাদেশে স্যামসাং-এর সম্প্রসারণ স্ট্র্যাটিজির অংশ। গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে স্যামসাং-এর অরিজিনাল পণ্য তুলে দিতে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। লক্ষাধিক ডলারেরও বেশি ব্যয়ে নির্মিত এই প্ল্যান্টটিতে বাংলাদেশী গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের পণ্য প্রস্তুত করা হবে। এই বিনিয়োগ ভবিষ্যতে বাংলাদেশে নতুন বিনিয়োগের পথ খুলে দেবে।
এই প্ল্যান্টটি নরসিংদীতে ১৬ একর জায়গা জুড়ে অবস্থিত। এই প্ল্যান্টের সকল পণ্য স্যামসাং-এর দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত সহায়তায় প্রস্তুত করা হবে। এই প্ল্যান্টের উৎপাদক ক্ষমতা হবে প্রতি বছরে ৪ লাখ রেফ্রিজারেটর; ২ লাখ ৫০ হাজার মাইক্রোওয়েভ ওভেন; ১ লাখ ২০ হাজার এসি; ২ লাখ টিভি এবং ৫০ হাজার ওয়াশিং মেশিন। স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, 'নরসিংদীতে স্থাপিত স্যামসাং-এর এই উৎপাদন ইউনিটটি বাংলাদেশের প্রেক্ষিতে কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব বৃদ্ধি এবং ভবিষ্যতের ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।'ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আল মাহবুব বলেন, 'এটি আমাদের দেশের সবচেয়ে বড় প্রযুক্তি ভিত্তিক ইন্ডাস্ট্রি হবে। স্যামসাং মেশিনারি, প্রযুক্তি এবং মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে স্যামসাং-এর আন্তর্জাতিক মানের পণ্য তুলে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি।'
নরসিংদীতে এই ম্যানুফেকচারিং প্ল্যান্টটি উদ্বোধন করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, 'বিশ্বখ্যাত স্যামসাং প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশে ভাল বিনিয়োগ পরিবেশ রয়েছে। ১০০ মিলিয়ন মার্কিন ডলার এ প্ল্যান্ট বিনিয়োগ করা হচ্ছে। বাংলাদেশি ক্রেতারা সাশ্রয়ী মূল্যে স্যামসাং পণ্য কিনতে পারবে। তিন হাজার কর্মসংস্থানের সুযোগ হবে এ প্ল্যান্টে।'২০৪১ এর আগেই উন্নত দেশের কাতারে বাংলাদেশ পৌছে যাবে বলে আশা প্রকাশ করেন শিল্পমন্ত্রী।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ থেকে স্যামসাং পণ্য উৎপাদনের মাধ্যমে ডিজটিাল বিপ্লবে প্রবেশ করলো। নতুন এ প্ল্যান্টকে অনুষ্ঠানিকভাবে বেসরকারি হাইটেক পার্ক ঘোষণা করেন পলক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) মুহাম্মদ নজরুল ইসলাম এবং বিটিআরসি চেয়ারম্যান ড.শাহজাহান মাহমুদ উপস্থিত ছিলেন।এছাড়া বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত অনস্যাং-ডু, থাই রাষ্ট্রদূত পানপিমন সুয়ান্না পংসে, স্যামসাং ইলেকট্রনিক্স-এর হেড কোয়ার্টারের স্ট্র্র্যাটেজি বিজনেস গ্রুপ লিডার কুইউন চই এবং স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাং ওয়ানইউন উপস্থিত ছিলেন।