News71.com
 Bangladesh
 15 Jun 17, 10:15 PM
 179           
 0
 15 Jun 17, 10:15 PM

চাঁপাইনবাবগঞ্জে ভিজিডির চালসহ ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল আটক।।  

চাঁপাইনবাবগঞ্জে ভিজিডির চালসহ ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল আটক।।   

নিউজ ডেস্কঃ সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও দুস্থদের মুখে হাসি ফোটাতে ঈদ উপলক্ষে দেয়া হচ্ছে ৩০ কেজি করে চাউল। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পরিষদগুলোতে এ চাল বিতরণের উদ্দ্যোগ নিয়েছে সরকার। কিন্তু সরকারের এ মহৎ উগ্যোগের তোয়াক্কা না করে এর আগের বছরগুলোর ন্যায় এবারও দাইপুখুরিয়া ইউনিয়নে কম দেয়া হচ্ছে চাল। ফলে দুঃস্থ-অসহায় মহিলাদের ঈদের আনন্দে ভাগ বসিয়ে আত্মসাতকৃত চাল রাতের অন্ধকারে কালোবাজারে বিক্রি করে দেয়া হচ্ছে।

শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ের একটি ঘরে গতকাল বুধবার রাতে প্রতিটি ৩০ কেজির বস্থা কেটে গড়ে ৫ কেজি করে চাল বের করে নেয়া হয়। এ কাজে নিয়জিতদের দাবি তারা চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েলের নির্দেশে এই চাল সরিয়ে কালোবাজারে বিক্রি করে সে টাকা ভাগবাটোয়ারা করে নেয়া হয়েছে।

এ খবর পেয়ে আজ বিকেলে শিবগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসারের নির্দেশে দাইপুখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল,সচিব তৌহিদুল আলম এবং ২ নম্বর ওর্য়াড সদস্য খাইরুলকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এসময় প্রতিটি ২৫ কেজি ওজনের ১০ বস্তা চাল জব্দ করা হয়। শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিল জানান,চাল কম দেয়ার অভিযোগের ভিত্তিতে দাইপুখুরিয়া ইউপির চেয়ারম্যান,সচিব ও এক ওয়ার্ড সদস্যকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন