
নিউজ ডেস্কঃ গোপন বৈঠককালে অভিযান চালিয়ে মহিলা জামায়াতের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার বালিয়াদাহ গ্রামের মাজেদ গাজীর বাড়ি থেকে এ আটকের ঘটনা ঘটে। মাজেদ গাজীর স্ত্রী জামায়াত নেত্রী রাহাতুন সুলতানার বাড়িতে চলমান বৈঠক থেকে তাদের আটক করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান,উপজেলার বালিয়াদাহ গ্রামের মাজেদ গাজীর স্ত্রী মহিলা জামায়াতের দপ্তর সম্পাদক রাহাতুন সুলতানার বাড়িতে নাশকতার পরিকল্পনার জন্য বৈঠক চলছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে আজ বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাগুরা ইউনিয়ন জামায়াতের মহিলা আমীর জাহানারা বেগম,সেক্রেটারি সুফিয়া বেগমসহ মহিলা জামায়াতের ১৩ নেতা-কর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা করবে।