News71.com
 Bangladesh
 15 Jun 17, 09:52 PM
 176           
 0
 15 Jun 17, 09:52 PM

সারাদেশ থেকে এখনও বিচ্ছিন্ন রয়েছে রাঙামাটি

সারাদেশ থেকে এখনও বিচ্ছিন্ন রয়েছে রাঙামাটি

নিউজ ডেস্কঃ পাহাড় ধসে বিপর্যস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করেছেন সেনা সদ্যসরা; ছবিটি রাঙামাটির ঘাগড়া এলাকা থেকে বুধবার তোলাপাহাড় ধসে বিপর্যস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করেছেন সেনা সদ্যসরা। চট্টগ্রাম; সত্রং চাকমা, রাঙ্গামাটি ও উজ্জল তঞ্চঙ্গ্যা, বান্দরবান ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে পাহাড়ে। তিন দিন ধরে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে রাঙামাটি। আবার বান্দরবানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে কয়েকটি উপজেলার। রাঙামাটি শহরের সঙ্গেও যোগাযোগ বন্ধ বান্দরবানের। মহাসড়ক অচল থাকায় বিভিন্ন সঙ্কট তৈরি হয়েছে। পেট্রোল পাম্পে ফুরিয়ে গেছে তেলের মজুদ। চাহিদা মতো মিলছে না ভোগ্যপণ্যও।

হাইওয়ে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষ সমকালকে জানান, চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার ও বান্দরবানের সড়ক যোগাযোগ বুধবার স্বাভাবিক হলেও যান চলাচল করতে পারছে না চট্টগ্রাম-রাঙামাটি সড়কে। রাঙামাটি শহরের সাতছড়িতে সড়কের ওপর মাটি পড়ে থাকায় যানবাহন ঘাগড়া পর্যন্ত গিয়ে ফিরে আসছে।তবে এই মহাসড়কের চট্টগ্রাম অংশে কোথাও এখন পানি জমে নেই বলে জানান তিনি।এদিকে, পাহাড় খুঁড়ে রাঙামাটিতে বৃহস্পতিবার এক সেনা সদস্যসহ আরও তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে পাঁচ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে।

সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আবু মুসা বলেন, 'চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের শালবাগানের ৪১ কিলোমিটার এলাকায় পাহাড় ধসে প্রায় ৩০০ ফুট রাস্তায় ফাটল ধরেছে। আশা করছি, শিগগিরই এটি মেরামত করে যান চলাচল শুরু করতে পারব। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কেও অভিন্ন অবস্থা তৈরি হয়েছে। সেখানেও সংস্কার দরকার হবে।এদিকে, বান্দরবান জেলা শহরের সঙ্গে দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাঙামাটির সঙ্গেও যোগাযোগ নেই বান্দরবানের।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, 'বান্দরবানের সাথে এখনও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। জেলার সাথে কয়েকটি উপজেলারও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।'রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান চহ্লামং মারমা সমকালকে বলেন, 'জেলা শহরের সঙ্গে রোয়াংছড়ি সড়কের খানসামার এলাকায় বিশাল পাহাড় ধসে পড়েছে, পুর্নবাসন, বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী, রামজাদি এলাকায় পাহাড়ের মাটি রাস্তায় এসে রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ মাটি সরানোর ব্যাপারে দ্রুত কোনো উদ্যোগ নিচ্ছে না।'রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা বলেন, 'দুই দিনের ভারি বৃষ্টিতে জেলা শহরের সঙ্গে আমার উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। রুমা সড়কের ১২ মাইল নামক এলাকা, কাটা পাহাড় ও ডলিয়ান পাড়ায় বিশাল পাহাড় ধসে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন