News71.com
 Bangladesh
 15 Jun 17, 08:35 PM
 205           
 0
 15 Jun 17, 08:35 PM

ন্দরবনে অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যু আটক

ন্দরবনে অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যু আটক

নিউজ ডেস্ক; পুলিশ ও কোস্টকার্ডের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে বনদস্যু রবিউল বাহিনীর দুই সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, তিনটি কাটা রাইফেল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদীর পশুর খাল এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন রবিউল বাহিনীর সদস্য গোলাম রসুল (২২) ও মনিরুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, সুন্দরবনের পশুর খালে রবিউল বাহিনীর সদস্যার অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। সেখান থেকে যৌথ বাহিনীর সদস্যরা দুই বনদস্যুকে ও অস্ত্র গুলি উদ্ধার করে।তাদেরেকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল মান্নান আটকের কথা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন