
নিউজ ডেস্কঃ ফরিদপুরের মধুখালী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতের কোরিয়া প্রবাসী অলোক মজুমদারের বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ একটি ডিসকভার মটর সাইকেল ও ডাকাতির মালামালসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে কামাল শেখ নামে এক ডাকাত গণপিটুনিতে আহত হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি করা হয়েছে।
এ ছাড়া গতকাল বুধবার রাতে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ১০ লাখ টাকা মূল্যেলর একশ’ গ্রাম হেরোইনসহ রোকেয়া বেগম (৩৫) নামে এক নারী বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোকেয়া বেগম যশোরের বেনাপোল থানার ভোরের বেগ গ্রামের দুদু মিয়ার স্ত্রী।গতকাল বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী টোলপ্লাজা এলাকায় বেনাপোল থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রী বাহী বাসে তল্লাশী চালানো হয়।
এ সময় পুলিশ ওই বাসের যাত্রী রোকেয়া বেগমের কাছ থেকে ১০ লাখ টাকা মূল্যেও একশ’ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মধুখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে আজ তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।